Tanzimul Ummah Foundation

All Scholars Scholar Profile

ড. আব্দুল্লাহ আল মামুন

সিনিয়র ভাইস চেয়ারম্যান • তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

ড. আব্দুল্লাহ আল মামুন
Featured Scholar
Opinion & Feedback

كُنۡتُمۡ خَیۡرَ اُمَّۃٍ اُخۡرِجَتۡ لِلنَّاسِ تَاۡمُرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَ تَنۡهَوۡنَ عَنِ الۡمُنۡكَرِ وَ تُؤۡمِنُوۡنَ بِاللَّهِ ۚ

‘‘তোমরা হলে সর্বোত্তম উম্মত, যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে, আর আল্লাহর প্রতি ঈমান আনবে।’’ [সূরা আলে ইমরান : ১১০]

আল্লাহ তা‘আলা মানুষকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব করে সৃষ্টি করেছেন। এর মধ্যে মুসলিম হলো শ্রেষ্ঠ জাতি। আর এ মুসলিম জাতিকে মানবতার কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। অতীব দুঃখের বিষয় আজ এই মুসলিম জাতি আদর্শহীন শিক্ষা ও অনৈতিকতাসহ নানাবিধ সমস্যায় জর্জরিত। এ থেকে উত্তরণে যোগ্য ও দক্ষ মানবগোষ্ঠী তৈরি, জাতীয় উনড়বয়ন ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে অবদান রাখা এবং আল্লাহ তা‘আলার রেজামন্দি অর্জনের প্রত্যয়ে ১৯৯৯ খ্রিষ্টাব্দে পথচলা শুরু করে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি অলাভজনক এবং অরাজনৈতিক সংস্থা; যা ১৯৯৯ খ্রিষ্টাব্দ থেকে শিক্ষা মিশন হিসেবে কাজ করে যাচ্ছে। অবারিত সম্ভাবনার এ বাংলাদেশের মানবসম্পদকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, অবহেলিত মাদরাসা শিক্ষার আধুনিকায়ন, আদর্শ মানুষ তৈরি, বেকারত্ব দূরীকরণে প্রকল্প পরিচালনা, জাতি গঠনে বিশেষ কার্যক্রম গ্রহণ, আর্ত-মানবতার সেবা, গবেষণা কার্যক্রম পরিচালনা, ইসলামী সংস্কৃতির লালন ও বিকাশ সাধন, সুশিক্ষা বিস্তারে মননশীল প্রকাশনা, আলকুরআন শিক্ষার প্রচার ও প্রসারসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এক বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে। সে কর্মসূচির কয়েকটি বাস্তব পদক্ষেপ নিম্নে তুলে ধরা হল—

শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা : শিক্ষা ছাড়া জাতিকে উনড়বতির শিখরে পৌঁছানো সম্ভব নয়। শিক্ষিত জাতি মানেই উনড়বত জাতি। শিক্ষার জন্য প্রয়োজন যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান। সে লক্ষ্যে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন বিভিনড়ব ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করছে।

জেনারেল [ক্যাডেট সিস্টেমে] মাদরাসা : বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম বাংলা ও ইংরেজি ভাষার সঙ্গে আরবি ভাষায়ও দক্ষ এবং তথ্যপ্রযুক্তির জ্ঞানসম্পনড়ব কাঙ্ক্ষিত মানের একদল আলেম তৈরির প্রত্যয়ে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে ‘তানযীমুল উম্মাহ আলিম [ক্যাডেট] মাদরাসা’ ও ‘তানযীমুল উম্মাহ মাদরাসা।’

হিফয মাদরাসা : কুরআন হিফযের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকশিত ও উৎকর্ষিত হয় এবং তা আধুনিক ও উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। তাই উনড়বত পরিবেশে হিফযের পাশাপাশি যুগোপযোগী শিক্ষাদান ও থাকা-খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে যোগ্য হাফেযে কুরআন তৈরির উদ্দেশ্যে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন ‘হিফয মাদরাসা’ প্রতিষ্ঠা করেছে।

প্রি-হিফয মাদরাসা : প্রতিটি শিশুই অফুরন্ত সম্ভাবনা নিয়ে পৃথিবীতে পদার্পণ করে। শিশুর এ সম্ভাবনা উপযুক্ত পরিবেশ এবং উত্তম শিক্ষার মাধ্যমে ক্রমে ক্রমে বিকাশ লাভ করে। এসব শিশুর শিক্ষা জীবন আল্লাহর কালাম দিয়ে শুরু করার মাধ্যমে হিফযের প্রস্তুতি সম্পনড়ব করার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে ‘প্রি-হিফয মাদরাসা’।

অনাবাসিক হিফয মাদরাসা : অভিভাবকদের চাহিদা ও স্বপড়ব পূরণে সম্পূর্ণ অনাবাসিক ব্যবস্থাপনায় হাফেযে কুরআন তৈরির লক্ষ্যে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃক ‘অনাবাসিক হিফয মাদরাসা’।

গার্লস মাদরাসা : যুগের চাহিদা মোতাবেক আদর্শ নারী জাতি তৈরির লক্ষ্যে নিরাপদ দ্বীনি পরিবেশে ও উনড়বতমানের ব্যবস্থাপনায় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে ছাত্রীদের জন্য আবাসিক ও অনাবাসিক সুবিধাসম্বলিত পৃক ‘গার্লস মাদরাসা’।

গার্লস হিফয মাদরাসা : কুরআন হিফযের ক্ষেত্রে ছেলেদের ব্যবস্থাপনা থাকলেও মেয়েদের তেমন ব্যবস্থা নেই। এ অবস্থাকে সামনে রেখে নিরাপদ দ্বীনি পরিবেশে ও উনড়বতমানের ব্যবস্থাপনায় আবাসিক ও অনাবাসিক সুবিধা সম্বলিত পৃক ‘গার্লস হিফয মাদরাসা’ প্রতিষ্ঠা করা হয়েছে।

ইন্টারন্যাশনাল তাহফিয স্কুল : বিশ্বব্যাপী মুসলিম উম্মাহকে নেতৃত্ব দিতে সক্ষম; ইসলাম ও আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং জ্ঞান-বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তিতে দক্ষ ইসলামিক স্কলার তৈরি লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল তাহফিয স্কুল। এটি আধুনিক ব্যবস্থাপনায় সমৃদ্ধ একটি ইংলিশ মিডিয়াম হিফয স্কুল ।

ট্রেনিং ও শিক্ষা গবেষণা : জাতি গড়ার কারিগর সম্মানিত শিক্ষকদের আরো দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ প্রয়োজন। প্রশিক্ষণ ছাড়া শিক্ষকদের মানোনড়বয়ন সম্ভব নয়। সেজন্য ‘তানযীমুল উম্মাহ ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে Basic ও Subjective কোর্স পরিচালনা করা হয়। এ ছাড়া বিভিনড়ব বিষয়ে সেমিনার, ওয়ার্কশপ, মতবিনিময় সভা, মাঠ জরিপসহ নানাবিধ কার্যμম পরিচালনা করা হয়।

আর্ত-মানবতার সেবা ও বৃত্তি প্রদান : আমাদের দেশে দুস্থ অসহায় লোকের সংখ্যা অনেক। এছাড়া বহু মেধাবী ছাত্র-ছাত্রী অর্থের অভাবে কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পারে না। তানযীমুল উম্মাহর অন্যতম লক্ষ্য হচ্ছে মেধাবী ও যোগ্যতাসম্পনড়ব শিক্ষার্থী তৈরি করা। শিক্ষার প্রতি আগ্রহী ও মেধার বিকাশ সাধনে বিশেষ কর্মসূচি হিসেবে বিভিনড়ব শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তি চালু করা হয়েছে।

প্রকাশনা কার্যক্রম : একটি উনড়বত শিক্ষাব্যবস্থার জন্য সমৃদ্ধ ও যুগোপযোগী সিলেবাস অপরিহার্য। এ ছাড়া মাসিক ম্যাগাজিন, বিভিনড়ব মননশীল প্রকাশনার জন্য নিজস্ব পাবলিকেশন্স একান্ত প্রয়োজন। প্রকাশনা বিভাগের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

দাওয়াহ ও সাংস্কৃতিক কার্যক্রম : জনগণের মধ্যে ইসলামি চেতনা বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করা, মানুষের নিকট ইসলামের সুমহান দাওয়াত পৌঁছানোর লক্ষ্যে সেমিনার, আলোচনা সভা, সিডি-ভিসিডি, বই-পুস্তক প্রকাশ, পাঠাগার প্রতিষ্ঠা এবং বিভিনড়ব প্রচারপত্রসহ নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

আর্থ-সামাজিক উন্নয়ন: আত্মনির্ভরশীল জাতিই শ্রেষ্ঠ। বর্তমান বিশ্বে টিকে থাকার জন্য আত্মনির্ভরশীলতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই তানযীমুল উম্মাহ পরিবারের সদস্যদের আর্থিক উনড়বয়নের জন্য বিশেষ প্রকল্প হাতে নিয়েছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন।

পরিচালনা ও ব্যবস্থাপনা : তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালনার জন্য রয়েছে বোর্ডে অব ডিরেক্টরস ও একজিকিউটিভ কমিটি। এছাড়া বিভিন্ন প্রজেক্ট পরিচালনার জন্য রয়েছে পরিচালনা কমিটি। ফাউন্ডেশনের কার্যক্র সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য একটি ORGANOGRAM তৈরি করা হয়েছে। ORGANOGRAM-এ রয়েছে Chairman, Vice-Chairman, Senior Director, Director, Deputy Director, Assistant Director, Deputy-Assistant Director, Officer, Assistant Officer সহ গুরুত্বপূর্ণ পদ। এ সব পদের কর্মকর্তাবৃন্দের লিখিত দায়িত্ব-কর্তব্য রয়েছে এবং তাদের দায়িত্ব পালনের মাধ্যমে তানযীমুল উম্মাহ এগিয়ে যাচ্ছে।

অর্জনসমূহ : আলহামদুলিল্লাহ, স্বল্প সময়ের ব্যবধানে তানযীমুল উম্মাহ এখন একটি পরিচিত নাম। ইতোমধ্যে তানযীমুল উম্মাহ জেডিসি ও ইবতেদায়ি পরীক্ষায় মাদরাসা বোর্ডে ১৮ বার ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেছে। সৌদি আরব, মিশর, দুবাই, র্জদান, তুরস্ক, আলজেরিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থানসহ ১৭ বার সেরা তালিকায় স্থান অর্জন করেছে। জাতীয় ও TV হিফযুল কুরআন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থানসহ শতাধিকবার এবং জাতীয় কিরাত প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, ইসলামী গান ও বিতর্ক প্রতিযোগিতাসহ নানান প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছে। তানযীমুল উম্মাহর শিক্ষার্থীরা দেশসেরা ও বিশ্বখ্যাত বিভিনড়ব বিশ্ববিদ্যালয়ে মেধার স্বীকৃতি রাখছে। এছাড়া দেশসেবায় অংশগ্রহণ করে আবদান রাখছে তানযীমুল উম্মাহ।

ভবিষ্যৎ পরিকল্পনা : প্রতিষ্ঠালগড়ব থেকেই তানযীমুল উম্মাহ বিভিনড়ব্ ক্ষেত্রে যে সাফল্য রচনা করেছে তা ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবার পথ সুগম করেছে। তাই তানযীমুল উম্মাহর এ শিক্ষা মিশন দেশের প্রতিটি জেলা, গুরুত্বপূর্ণ শহর ও বিভাগীয় শহরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সর্বোপরি অদূর ভবিষ্যতে টেকনিক্যাল ইনস্টিটিউট, মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আমরা বিশ্বাস করি, আমাদের সবার আন্তরিকতা ও ভালোবাসা দিয়েই এগিয়ে যাবে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন। আমাদের সকল পরিকল্পনা মহান রাব্বুল আলামীনের রহমাত, সম্মানিত অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের সার্বক্ষণিক পরামর্শের মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সহায় হোন। আমীন।