Tanzimul Ummah Foundation

Our Blog

তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণে সৃষ্টি করা হয়েছে।

তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণে সৃষ্টি করা হয়েছে।

09 Jun, 2026 0 Comments
তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণে সৃষ্টি করা হয়েছে।
Article June 09, 2026

তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণে সৃষ্টি করা হয়েছে।

“তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণে সৃষ্টি করা হয়েছে।”
— সূরা আলে-ইমরান : ১১০

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি অলাভজনক ও অরাজনৈতিক সংস্থা, যা ১৯৯৯ সাল থেকে একটি শিক্ষা মিশন হিসেবে কাজ করে যাচ্ছে।

অবারিত সম্ভাবনার এই বাংলাদেশের মানবসম্পদকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, অবহেলিত মাদরাসা শিক্ষার আধুনিকায়ন, আদর্শ মানুষ তৈরি, বেকারত্ব দূরীকরণে প্রকল্প পরিচালনা, জাতি গঠনে বিশেষ কার্যক্রম গ্রহণ, আর্ত-মানব সেবা, গবেষণা কার্যক্রম পরিচালনা, ইসলামি সংস্কৃতির লালন ও বিকাশ সাধন, সুশিক্ষা বিস্তারে মননশীল প্রকাশনা এবং আল-কুরআন শিক্ষার প্রচার ও প্রসারসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন।

একটি বাস্তবসম্মত ও সুপরিকল্পিত কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছে। এর কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম নিচে তুলে ধরা হলো।

শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা

আল্লাহ তায়ালা বলেন:
“আপনি বলুন, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে?”
— সূরা যুমার : ০৯

শিক্ষা ছাড়া কোনো জাতিকে উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব নয়। শিক্ষিত জাতিই উন্নত জাতি। আর সেই উন্নয়নের জন্য প্রয়োজন যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান।

এই লক্ষ্য বাস্তবায়নে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন ক্যাডেট মাদরাসা, প্রি-ক্যাডেট মাদরাসা, হিফয মাদরাসা, গার্লস মাদরাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করছে।

একাডেমিক ও ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য

সিলেবাস

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, সাধারণ শিক্ষা বোর্ড, ইংলিশ মিডিয়াম, আল-আজহার এবং সৌদি আরবসহ বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থার সমন্বয়ে সরকার অনুমোদিত একটি আধুনিক ও যুগোপযোগী সিলেবাস প্রণয়ন করা হবে।

এই সিলেবাসে অন্তর্ভুক্ত থাকবে—
• আল-কুরআন ও তাফসির
• হাদিস ও ফিকহ
• বাংলা ও ইংরেজি
• আরবি ভাষা
• গণিত
• সাধারণ জ্ঞান
• কম্পিউটার শিক্ষা
• আর্টস ও ক্যালিগ্রাফি
• আধুনিক শিক্ষা বিষয়ক বিভিন্ন কার্যক্রম

বিনোদন ও সাংস্কৃতিক কার্যক্রম

শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশের জন্য নিয়মিত বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

এর মধ্যে রয়েছে—

• সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান
• সাধারণ জ্ঞান প্রতিযোগিতা
• জানা–অজানা বিষয়ভিত্তিক অনুষ্ঠান
• বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
• শরীয়তসম্মত খেলাধুলা (ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ইত্যাদি)
• সীরাতুন্নবী (সা.) মাহফিল
• রচনা প্রতিযোগিতা
• সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতা
• বিতর্ক প্রতিযোগিতা
• দেয়ালিকা প্রকাশ (বাংলা, ইংরেজি ও আরবি)
• বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
• শিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম