Tanzimul Ummah Foundation

How To Join

Admission Process

A clear step-by-step process for parents who want to enroll their children in Tanzimul Ummah Foundation.

How To Join

Admission Process

06

গার্লস হিফয শাখাসমূহের জন্য ভর্তি সংক্রান্ত তথ্যাবলী

আল-কুরআন বিশ্ব মানবতার মুক্তিসনদ, আল্লাহ তা‘আলার এক বিশেষ নিয়ামাত, Source Of Knowledge, সর্বশ্রেষ্ঠ মু’জিজা, যাতে রয়েছে মানবজীবনের সকল দিক ও বিভাগ সম্পর্কে সুস্পষ্ট দিক-নির্দেশনা। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় হিফযুল কুরআন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর গুরুত্ব অনুধাবন করে দেশে অসংখ্য হিফয মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। এসব হিফয মাদরাসাগুলোতে শিশুদের উপযোগী পরিবেশ এবং মানসম্মত পাঠদানের অভাব রয়েছে। আর হিফযের পাশাপাশি আরবি, বাংলা, ইংরেজি ও গণিতসহ অন্যান্য বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা নেই বললেই চলে। ফলে যেসব অভিভাবক তাদের সন্তানকে হাফেযে কুরআন বানানোর নিয়ত করেছেন, তারা তাদের সন্তানদের হিফয মাদরাসায় ভর্তি না করে অন্য প্রতিষ্ঠান বা স্কুলে ভর্তি করাতে বাধ্য হচ্ছেন। প্রকৃতপক্ষে হাফেয হওয়ার জন্য শিশুকালই উপযুক্ত সময়। আর শিশুদের শিক্ষার জন্য প্রয়োজন একটি শিশু উপযোগী ও সুন্দর পরিবেশ। প্রতিটি শিশুই অফুরন্ত সম্ভাবনা নিয়ে পৃথিবীতে পদার্পণ করে। আর শিশুর এ সম্ভাবনা উপযুক্ত পরিবেশ, যথাযথ পরিচর্যা এবং উত্তম শিক্ষার মাধ্যমে ক্রমে ক্রামে বিকাশ লাভ করে। শিশুর শিক্ষা জীবন আল্লাহর কালাম দিয়ে শুরু করার মাধ্যমে হিফযের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করার লক্ষে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন রাজধানীর উত্তরায় প্রতিষ্ঠা করেছে ‘তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসা’। সকলের আন্তরিক সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠান এগিয়ে যাবে, ইনশাআল্লাহ। আল্লাহ তা‘আলা আমাদেরকে কবুল করুন। আমীন

আমাদের বিশেষত্ব

  •  তিন বছরে সম্পূর্ণ কুরআন হিফযের ব্যবস্থা
  • হিফযের পাশাপাশি ক্লাসভিত্তিক বাংলা, গণিত, ইংরেজি ও আরবি বিষয়ে শিক্ষা প্রদান
  • তাজভীদ ভিত্তিক বিশুদ্ধ ও মার্জিত উচ্চারণ
  • জাতীয় ও আন্তর্জাতিক হিফয প্রতিযোগিতায় অংশগ্রহণ
  • প্রবাসী অভিভাবকগণের সন্তানদের দায়িত্ব গ্রহণ
  • আন্তর্জাতিক পর্যায়ের হাফেয ও ক্বারীগণ কর্তৃক সরাসরি প্রশিক্ষণ

আমাদের বৈশিষ্ট্য

  • আধুনিক হোস্টেল ব্যবস্থাপনা
  • অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত
  • আর্টস ও ক্যালিগ্রাফী প্রশিক্ষণ
  • মনোরম ও নিরিবিলি পরিবেশ
  • নৈতিক মানোনড়বয়নে বিশেষ কার্যμম
  • বিনোদনের সুব্যবস্থা
  • প্রতিদিন রুচিসম্মত নাস্তা ও স্বাস্থ্যসম্মত উনড়বত খাবার পরিবেশন
  • কম্পিউটার শেখার ব্যবস্থা
  • শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বিশেষ গুরুত্বারোপ
  • আরবি ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন
  • ইসলামী সাহিত্য অধ্যয়নের জন্য উন্মুত্ত পাঠাগার
  • শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তার সুব্যবস্থা
  • জামা-কাপড় ধোয়া ও ইস্ত্রি করার জন্য সার্বক্ষণিক লন্ড্রি সার্ভিস
  • বিশেষ মাশক্বের মাধ্যমে আন্তর্জাতিক মানের তিলাওয়াত

হিফযের বিশেষ কার্যক্রাম

  • সাপ্তাহিক ও মাসিক সবিনা
  • মাসিক পরীক্ষা
  • হিফয প্রতিযোগিতা ও বিজয়ী শিক্ষার্থী-শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ
  • আন্তঃ মাদরাসা হিফয প্রতিযোগিতা
  • জাতীয় ও আন্তর্জাতিক হিফয প্রতিযোগিতায় অংশগ্রহণ
  • আন্তর্জাতিক মানের হাফেয দ্বারা হদর প্রশিক্ষণ
  • হিফয পড়ার মানোনড়বয়নের জন্য প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান
  • মাসিক হুসনে সউত প্রতিযোগিতা
  • তাহাজ্জুদ সালাতে খতমে কুরআন
  • নির্ধারিত ফরমে হিফয সমাপন পরিকল্পনা গ্রহণ
  • হিফয সমাপনকারীদের সনদ প্রদান

অন্যান্য কার্যক্রম

  • প্রতিদিন নির্ধারিত রুটিন মোতাবেক জেনারেল ক্লাস
  • হিফয সমাপনকারী শিক্ষার্থীদের হিফযুল কুরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠান
  • ১৫ জন ছাত্র-ছাত্রীর জন্য একজন শিক্ষকের তত্ত্বাবধানে একটি হিফয গ্রুপ
  • নির্ধারিত নিয়মে প্রতিদিন সবক, সাত সবক ও আমুখতা আদায়
  • মাস শেষে প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্য প্রতিবেদন তৈরি ও পর্যালোচনা
  • বছরে মোট ২টি পরীক্ষা, অর্ধ-বার্ষিক পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা
  • রেজাল্ট সংরক্ষণের জন্য রেজাল্ট কার্ডের ব্যবস্থা
  • হিফযের সাথে সঙ্গতি রেখে জেনারেল বিষয়ে পাঠদান
  • প্রত্যেক শিক্ষার্থীদের জন্য কম্পিউটার শিক্ষা
  • ডায়রি সংরক্ষণ ব্যবস্থা
  • দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরত্বারোপ

বিনোদন ও শিক্ষামূলক কার্যক্রম

  • সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান [কুরআন তিলাওয়াত, ইসলামী সঙ্গীত ও বক্তৃতা]
  • ক্বিরাত মাহফিল
  • বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
  • বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
  • সিরাত মাহফিল
  • শিক্ষামূলক সিডি ও ভিসিডি প্রদর্শন
  • সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতা
  • সাধারণ জ্ঞান প্রতিযোগিতা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা
  • ক্যালিগ্রাফি প্রদর্শন
  • মিনিট্যুর ও গ্রুপ ভ্রমণ
  • ফুটবল, ব্যাডমিন্টন এবং ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলা

নৈতিক মানোনড়বয়ন কার্যক্রম

  • মোটিভিশনাল প্রোগ্রাম
  • নসীহতমূলক প্রোগ্রাম
  • বিষয়ভিত্তিক আলোচনা
  • হাদীস পাঠ
  • সংশোধনমূলক আলোচনা সভা
  • বিভিনড়ব যিকির ও দু‘আ মুখস্থকরণ
  • মনীষীদের জীবনী আলোচনা
  • বিষয়ভিত্তিক প্রশিক্ষণ [ সালাত, অযু ও পবিত্রতা]

ভর্তির নিয়মাবলী

যে শ্রেণিতে ভর্তি করা হয়

  • কায়েদা, আমপারা, নাযেরা ও হিফয বিভাগ
  • তাসমী বিভাগ ও মুসাবাকাহ বিভাগ
  • প্লে থেকে ৯ম শ্রেণি
  • ভর্তি পরীক্ষার ধরণ

    ক. লিখিত পরীক্ষা

    খ. মৌখিক পরীক্ষা

যে সব বিষয়ে ভর্তি পরীক্ষা নেয়া হয়

বিষয়                                                           নম্বর

আরবি                                                        - ১০

ইংরেজি                                                       - ১০

বাংলা                                                         - ১০

গণিত                                                         - ১০

সাধারণ জ্ঞান                                               - ১০

মৌখিক (কায়েদা, আমপারা, নাযেরা ও হিফয )   - ৫০

                                                        মোট - ১০০

ভর্তি প্রক্রিয়া

  • ৫০০ টাকার বিনিময়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে
  • ফরমের সাথে শিক্ষার্থীর ৪ কপি পাসপোর্ট ও ২ কপি স্ট্যাম্প সাইজের ছবি জমা দিতে হবে
  • প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ফরমে সকল তথ্য প্রদান করতে হবে
  • শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে
  • অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে
  • প্রতিষ্ঠানের নির্ধারিত ফি জমা দেওয়ার মাধ্যমে ভর্তি প্রμিয়া সম্পনড়ব হবে
  • ভর্তির সময় অভিভাবক ও শিক্ষার্থীকে উপস্থিত থাকতে হবে

ভর্তিকালীন ফি

আবাসিক/ডে-কেয়ার

ভর্তি ফি (এককালীন)                               ৮,০০০/-

সংস্থাপন ফি (এককালীন)                          ৯,০০০/-

সেশন ফি (বাৎসরিক)                              ৮,০০০/-

সর্বমোট                                                ২৫,০০০/-

অনাবাসিক

ভর্তি ফি (এককালীন)                              ৮,০০০/-

সেশন ফি (বাৎসরিক)                             ৮,০০০/-

সর্বমোট                                              ১৬,০০০/-

মাসিক বেতন 

বিবরণ                                আবাসিক                          ডে-কেয়ার

টিউশন ফি (মাসিক)                ৪,০০০/-                           ৪,০০০/-

হোস্টেল ফি (মাসিক)                ৮০০০/-                           ৬০০০/-

সর্বমোট                               ১২০০০/-                          ১০,০০০/-

মাসিক বেতন (অনাবাসিক)

টিউশন ফি (মাসিক)

প্লে-নার্সারি-কে.জি                        ৪,০০০/-

প্রথম-দিতীয়                               ৪,৫০০/

তৃতীয়-চতুর্থ                               ৫,০০০/-

পঞ্চম-অষ্টম                               ৫,৫০০/-

বাৎসরিক বিভিনড়ব ফি

  • ভর্তি ফরম ৫০০ (পাঁচশত টাকা মাত্র)
  • পরীক্ষার ফি (এক বছরের জন্য) ২,০০০ (দুই হাজার টাকা মাত্র)
  • বইয়ের মূল্য (বোর্ড বই ছাড়া) শ্রেণিভিত্তিক চাহিদা অনুযায়ী
  • গ্রুপ ভ্রমণ, মাসিক ভ্রমণ ও পরিচয়পত্র বাবদ ১৫০০ (এক হাজার পাচঁশত টাকা মাত্র)
  • পরিচয়পত্র বাবদ (অনাবাসিক) ২০০ (দুইশত টাকা মাত্র)
  • মাসিক তানযীমুল উম্মাহ/সাওতুল আতফাল বাবদ ৫০০ (পাঁচশত টাকা মাত্র)
  • বার্ষিক অনুষ্ঠান বাবদ ১০০০/- (একহাজার টাকা মাত্র)

পরিশোধের নিয়মাবলি

  • প্রতি মাসের ৫ তারিখের মধ্যে যাবতীয় পাওনা পরিশোধ করতে হবে
  • ভর্তিকালীন পরিশোধিত ফি সমূহ অফেরতযোগ্য
  • যথাসময়ে পাওনা পরিশোধ না করলে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে
  • মাদরাসায় অনুপস্থিত থাকার কারণে কোনো ফি মওকুফ হবে না
  • মানি রিসিট ব্যতীত লেনদেন গ্রহণযোগ্য হবে না

শৃঙ্খলা সংক্রান্ত তথ্য

  • প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে চলতে হবে
  • প্রতিদিনের নির্ধারিত রুটিন অনুসরণ করতে হবে
  • শিক্ষার্থীকে যথাসময়ে প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে
  • শার্ট-প্যান্ট ও অশালীন পোশাক-পরিচ্ছদ ব্যবহার করা যাবে না
  • প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে কোন শিক্ষার্থীকে বহিষ্কার করা হলে  তার ক্ষেত্রেও এ নিয়ম সমভাবে প্রযোজ্য
  • কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা যাবে না
  • প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, অভিভাবকসহ সকলের সাথে শিক্ষার্থীর আচরণ হবে পরিমার্জিত, ভদ্র এবং গ্রহণীয়।
  • প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত পরিচয়পত্র সাথে রাখতে হবে
  • কমপক্ষে ৯০ শতাংশ ক্লাস ও কোচিং-এ উপস্থিত থাকতে হবে
  • কোন শিক্ষার্থীর আচরণ প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও স্বার্থের পরিপন্থী বিবেচিত হলে কর্তৃপক্ষ শিক্ষার্থীকে বহিষ্কার করতে পারবে।
  • কোন শিক্ষার্থী প্রতিষ্ঠান পরিবর্তন করতে চাইলে লিখিত আবেদন করতে হবে

প্রতিষ্ঠানের ইউনিফর্ম

মাদরাসা ড্রেস : ব্রাউন রংয়ের শেরওয়ানী, সাদা রংয়ের পায়জামা, হালকা আকাশী রংয়ের বোরকা, স্কার্ফ, সাদা কেড্স এবং সাদা মোজা ।

সাক্ষাৎ ও ফোন করার নিয়মাবলী

  • প্রতি সপ্তাহে জুমাবার বেলা ১০.০০ টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত অভিভাবকগণ শিক্ষার্থীদের সাথে দেখা-সাক্ষাৎ করবেন।
  • বিশেষ প্রয়োজনে দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে আসতে হবে।
  • সাক্ষাৎ প্রার্থীকে নির্ধারিত খাতায় নিজ নাম, শিক্ষার্থীর নাম, কোড/ক্যাডেট এবং শিক্ষার্থীর সাথে সম্পর্কের ধরণ উল্লেখ করতে হবে।
  • রাতের বেলায়, ক্লাস ও ঘুমের সময় কোনμমেই সাক্ষাৎ করা যাবে নাম।
  • সপ্তাহে দুইদিন আছর থেকে মাগরিব পর্যন্ত ফোনে কথা বলা যাবে।
  • ভর্তি ফরমে উল্লিখিত ব্যক্তি ছাড়া অন্য কেউ সাক্ষাৎ, বাসায় নেওয়া বা ফোন করতে পারবে না।

শিক্ষক ও প্রশিক্ষণ

  • লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হয়
  • শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয়
  • শিক্ষকদের মানোনড়বয়নে বুনিয়াদী ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়
  • প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞগণ এ প্রশিক্ষণ দিয়ে থাকেন
  • নির্দিষ্ট নীতিমালার আলোকে শিক্ষকগণ পরিচালিত হন

আবাসিক নিয়মাবলী

  • পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতের সাথে পড়তে হবে
  • নিজের রুম, সীট, জামা, কাপড় গুছিয়ে ও পরিচ্ছনড়ব রাখতে হবে
  • অনুমতি ছাড়া একে অন্যের রুমে যেতে পারবে না
  • পড়ালেখা, ঘুম ও খাওয়া ইত্যাদির সময় ডিস্টার্ব করা যাবে না
  • কোন সমস্যা হলে ব্লক টিচারকে অথবা কর্তৃপক্ষকে অবহিত করবে
  • ছাত্রদের নিজের কাছে টাকা-পয়সা, মোবাইল, ইলেকট্রনিক্স খেলনা রাখা যাবে না
  • অফিস এবং শিক্ষকদের রুমে প্রবেশের সময় অনুমতি নিতে হবে
  • যথাসময়ে খাদ্য গ্রহণ করতে হবে
  • মাদরাসা ত্যাগ এবং মাদরাসায় প্রবেশের সময় অফিসে দেখা করতে হবে
  • কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাউকে নিজের রুমে প্রবেশ করানো যাবে না
  • আবাসিক ছাত্র-ছাত্রীদের সিট বিন্যাস কর্তৃপক্ষ নির্ধারণ করবেন, এ ক্ষেত্রে অভিভাবকের কোন এখতিয়ার থাকবে না।
  • অভিভাবক সমাবেশে উপস্থিত থাকবেন ও গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন
  • কোন আবাসিক শিক্ষার্থী অনাবাসিক হতে চাইলে কিংবা শিক্ষার্থী আবাসিক হতে চাইলে এক মাস পূর্বে নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। আবাসিক কোন শিক্ষার্থী শিক্ষাবর্ষ শেষ হওয়ার পূর্বেই সে¦চ্ছায় হোস্টেল ত্যাগ করতে চাইলে সেক্ষেত্রে শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ের জন্য নির্ধারিত হারে মাসিক ফি দিতে হবে।

অনাবাসিক নিয়মাবলী

  • প্রতিষ্ঠান প্রদত্ত রুটিন অনুসরণ করতে হবে
  • অভিভাবকগণ যথাসময়ে মাদরাসায় শিক্ষার্থীর আসা-যাওয়া নিশ্চিত করবেন
  • কোন শিক্ষার্থী অনুমতি ছাড়া নিজ রুম ছেড়ে অন্যের রুমে যেতে পারবে না
  • মাদরাসা বন্ধকালীন নিজ দায়িত্বে বাসায় পড়ালেখার ব্যবস্থা করাবেন
  • কোন সমস্যা হলে কর্তৃপক্ষকে অবহিত করবেন
  • কোন কারণে অনুপস্থিত থাকলে লিখিতভাবে আবেদন করতে হবে
  • বাসায় শিক্ষার্থীর জন্য ইসলামী পরিবেশের ব্যবস্থা করবেন
  • অভিভাবক সমাবেশে উপস্থিত থাকবেন ও গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন

অভিভাবকদের জ্ঞাতব্য বিষয়

  • অভিভাবকগণ প্রতিষ্ঠানের নিয়ম-কানুন সম্পর্কে অবহিত হবেন
  • হিফয শিক্ষা সম্পর্কে জ্ঞান রাখবেন
  • কোন সমস্যা দেখলে সরাসরি প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করবেন
  • শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের সকল নিয়ম-কানুন মেনে চলতে সহযোগিতা করবেন
  • মাদরাসার কোন নিয়ম-কানুন ভঙ্গ করলে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত মেনে নেবেন
  • মহিলা অভিভাবকগণ হিজাব/পর্দা সহকারে মাদরাসায় আগমন করবেন
  • বাসায় শিক্ষার্থীর জন্য ইসলামী পরিবেশের ব্যবস্থা করবেন
  • সন্তানের পড়ার অগ্রগতি নিয়ে শিক্ষক ও মাদরাসা প্রধানের সাথে পরামর্শ করবেন
  • সন্তানকে নির্ধারিত সময়ে মাদরাসায় পৌঁছাবেন এবং মাদরাসা থেকে নিয়ে যাবেন
  • প্রতিষ্ঠানের বিভিনড়ব প্রোগ্রামে উপস্থিত থাকবেন
  • নির্ধারিত নিয়মে যাবতীয় পাওনা পরিশোধ করবেন
  • প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখবেন
  • প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষকদের সাথে সম্মানজনক আচরণ করবেন
  • মাদরাসার কল্যাণে ভূমিকা পালন করবেন
  • অভিভাবক নিজেও কুরআন শিক্ষার সাথে সম্পৃক্ত হবেন
  • প্রতিষ্ঠানের নিয়ম বহির্ভূত কোন পোশাক বা যন্ত্রপাতি কিংবা খাবার সঙ্গে না আনার বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন।

বিবিধ

  • আমাদের সার্বিক ব্যবস্থাপনার পরও যদি শিক্ষার্থী মাদরাসা থেকে যথাযথ অনুমতি না নিয়ে প্রতিষ্ঠান ত্যাগ করে তবে এর কোন দায়-দায়িত্ব প্রতিষ্ঠানের ওপর থাকবে না।
  • হায়াত-মউতের মালিক আল্লাহ। তাই কোন শিক্ষার্থীর মৃত্যুর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান বহন করবে না।

পরিচালনায়

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

ঢাকা, বাংলাদেশ

www.tanzimulummah.org