Tanzimul Ummah Foundation

How To Join

Admission Process

A clear step-by-step process for parents who want to enroll their children in Tanzimul Ummah Foundation.

How To Join

Admission Process

05

গার্লস শাখাসমূহের জন্য ভর্তি সংক্রান্ত তথ্যাবলী

যে শ্রেণিতে ভর্তি করা হয়

  • ইবতেদায়ি ৫ম শ্রেণি থেকে দাখিল ৮ম শ্রেণি
  • দাখিল ৯ম ও ১০ম শ্রেণি [বিজ্ঞান ও সাধারণ বিভাগ]
  • আলিম শ্রেণি [বিজ্ঞান ও সাধারণ বিভাগ]
  • উক্ত শ্রেণিগুলোতে আবাসিক, অনাবাসিক এবং ডে-কেয়ার ছাত্রী ভর্তি করানো হয়। ভর্তি পরীক্ষার ধরন
  • লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। যারা লিখিত পরীক্ষায় কৃতকার্য হয় শুধুমাত্র তাদেরকেই মৌখিক পরীক্ষার জন্য আহ্বান করা হয়।
  • উভয় পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদেরকে ভর্তির জন্য অনুমোদন দেওয়া হয়।

যে সব বিষয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হয়

৫ম- দাখিল ৯ম শ্রেণি

বিষয়                                                          নম্বর

কুরআন ও হাদিস                                          ১৫

আরবি                                                       ১৫

ইংরেজি                                                      ১৫

বাংলা                                                        ১৫

গণিত                                                        ১৫

সাধারণ জ্ঞান                                              ১৫

মৌখিক                                                     ১০

মোট                                                                   ১০০

  • ক্লাস টাইম : সকাল ০৮:৩০ মি. থেকে ০১:৩৫ মি.

  • সাংস্কৃতিক প্রোগ্রাম : প্রতি বৃহস্পতিবার : দুপুর ১২:২৫টা থেকে ০১:৩৫ মিনিট পর্যন্ত।

ভর্তি প্রক্রিয়া

৫০০/= টাকার বিনিময়ে ভর্তিফরম সংগ্রহ করতে হবে

ভর্তিফরমের সাথে যা যা জমা দিতে হবে-

  • ছাত্রীর ৪ কপি পাসপোর্ট সাইজ এবং ৪ কপি স্ট্যাম্প সাইজের ছবি
  • প্রত্যয়নপত্র বা ছাড়পত্র
  • জন্মনিবন্ধন সার্টিফিকেট
  • হেলথকার্ড পূরণ
  • অভিভাবকের ২ কপি করে ছবি ও “ঈড়হঃৎধপঃ ভড়ৎস (অফসরংংরড়হ)” পূরণ
  • অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • একটি নির্ধারিত চুক্তিপত্রে অভিভাবকের স্বাক্ষর
  • দাখিল ৮ম ও ৯ম শ্রেণিতে ভর্তিকৃত ছাত্রীদের অঙ্গীকারনামায় স্বাক্ষর।
  • ছাত্রীর দেখাশুনার জন্য মূল অভিভাবক ছাড়াও অনুর্ধ্ব দুইজন মুহরিম অভিভাবক/ অভিভাবিকা প্রতিনিধির নাম-ঠিকানা ভর্তিফরমে উল্লেখ করতে হবে এবং ২ কপি করে ছবি এবং ঘওউ কার্ড এর ফটোকপি জমা দিতে হবে। কেবলমাত্র উল্লিখিত মনোনীত অভিভাবকরাই ছাত্রীর সাথে সাক্ষাত বা আনা-নেওয়া করতে পারবেন।

প্রতিষ্ঠানের ইউনিফম

  1. এশ কালার এর বোরকা এবং স্কার্ফ, সাদা কেড্স ও মোজা
  2. প্রতিষ্ঠানের ইউনিফর্ম নির্ধারিত ফি জমা দেয়ার মাধ্যমে সংগ্রহ করতে হয়, যা প্রতিষ্ঠান সরবরাহ করে থাকে।
  3. গার্ডিয়ান : মহিলা গার্ডিয়ান মাদরাসায় হিজাব (বোরকা) পরে আসবেন

ভর্তিকালিন ফি

বিবরণ                              আবাসিক/ডে-কেয়ার                       অনাবাসিক

ভর্তি ফি (এককালিন)                  ১২০০০                                      ১২০০০

সংস্থাপন ফি (এককালিন)             ১২০০০

সেশন ফি (বাৎসরিক              ১২০০০                                      ১২০০০

সর্বমোট                                   ৩৬০০০                                    ২৪০০০

মাসিক বেতন

 বিবরণ                                             আবাসিক                                   অনাবাসিক

 মাসিক টিউশন ফি                        ৫০০০                                   ৫০০০

মাসিক হোস্টেল ফি                         ৮৫০০

হাউজ মেইনটেন্যান্স, টিফিন             ১৫০০                                   ১০০০

সর্বমোট                                      ১৫০০০                                ৬০০০

অন্যান্য ফি

  • ভর্তিফরম বাবদ : ৫০০/- (পাঁচশত টাকা)
  • বই, খাতা, ডায়েরি ও সিলেবাস ইত্যাদি বাবদ শ্রেণি অনুযায়ি .......
  • পরীক্ষা ফি বার্ষিক [৫ম-আলিম] ৩৫০০/- (তিন হাজার পাঁচশত টাকা)
  • ড্রেস ১ সেট (মাদরাসা) ২০০০/- (দুই হাজার টাকা)
  • পরিচয়পত্র, সাপ্তাহিক/মাসিক ভ্রমণ ও লাইব্রেরি ফি বাবদ বার্ষিক (আবাসিক ছাত্রী) ২০০০/- (দুই হাজার টাকা)
  • পরিচয়পত্র বাবদ অনাবাসিক ছাত্রী : ৫০০/- (পাঁচশত টাকা)
  • তানযীমুল উম্মাহ পত্রিকা বাবদ : বার্ষিক ৫০০/- (পাঁচশত টাকা)
  • আদার্স বার্ষিক : (আবাসিক ছাত্রী) ২০০০/-, (অনাবাসিক ছাত্রী) ১০০০/-
  • বিজ্ঞানাগার ফি বাবদ বার্ষিক : [৯ম শ্রেণি, বিজ্ঞান বিভাগ] ২,৫০০/- (দুই হাজার পাঁচশত টাকা)
  • দাখিল ৯ম ও আলিম শ্রেণির রেজিস্ট্রেশন ফি বাবদ : ১০০০/-(এক হাজার টাকা)
  • কম্পিউটার ল্যাব ফি বার্ষিক : ১০০০/- (এক হাজার টাকা) (নতুন ভর্তি)
  • ডে-কেয়ার ছাত্রীদের টিউশন ও হোস্টেল ফি এবং হাউজ মেইনটেন্যান্স চার্জ বাবদ (মাসিক)- ১৪,০০০/- (চৌদ্দ হাজার টাকা)।

বিশেষ দ্রষ্টব্য :

  • ভর্তিকৃত টাকা ফেরত দেওয়া হয় না
  • মাসিক প্রদেয় টাকা চলতি মাসের ৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে
  • যথাসময়ে পাওনা পরিশোধ না করলে সার্ভিস চার্জ প্রয়োজ্য হবে
  • মাদরাসা ছুটি বা শিক্ষার্থীর ব্যক্তিগত কারণে হোস্টেলে না থাকলে সেক্ষেত্রে কোনো ফি মওকুফ করা হবে না।
  • মানি রিসিপ্ট ব্যতিত লেনদেন গ্রহনযোগ্য হবে না।

শৃঙ্খলা সম্পর্কিত নির্দেশনা [আবাসিক]

  1. ব্লক শিক্ষকের অনুমতি ছাড়া একজন ছাত্রী অন্য ছাত্রীর কক্ষে প্রবেশ করতে পারবে না
  2. একজন ছাত্রী অন্য ছাত্রীর জিনিসপত্র বিনা অনুমতিতে ব্যবহার করতে পারবে না
  3. কোনো ছাত্রী ডাবলিং করতে পারবে না
  4. নামাযের জামায়াত শুরু হওয়ার কমপক্ষে ৫ মিনিট পূর্বে সকল ছাত্রী নামাযের স্থানে হাজির হবে।
  5. নির্ধারিত সময়ের মধ্যে খাওয়া দাওয়া শেষ করতে হবে
  6. ক্লাস/কোচিং শুরুর ৫ মিনিট পূর্বে শ্রেণিকক্ষে উপস্থিত হতে হবে
  7. ক্লাস/কোচিং চলাকালে কোনো ছাত্রী অনুমতি ছাড়া আবাসিক কক্ষে অবস্থান করতে পারবে না।
  8. হোস্টেলে অবস্থানরত কোনো ছাত্রী টাকা পয়সা বা স্বর্ণালংকার সঙ্গে রাখতে পারবে না
  9. বিনা অনুমতিতে নিচতলায় নামা যাবে না এবং অফিসকক্ষে প্রবেশ করা যাবে না
  10. কোনো ছাত্রী ছাদে যেতে পারবে না
  11. প্রতিদিনের পড়া প্রতিদিন তৈরি করে শ্রেণির তত্ত্বাবধানে নিয়োজিত শিক্ষকের নিকট দিতে হবে।
  12. যে কোনো সমস্যা ব্লকের তত্ত্বাবধানে নিয়োজিত ম্যাডামকে জানাতে হবে
  13. দৈনন্দিন রুটিন অবশ্যই মেনে চলতে হবে
  14. প্রত্যেক ছাত্রী ব্যক্তিগতভাবে নিজ নিজ কক্ষ গুছিয়ে রাখবে
  15. হোস্টেল থেকে বাড়িতে/বাসায় গমনের পূর্বে অধ্যক্ষ অথবা হোস্টেল সুপারকে  অবহিত করতে হবে ও হোস্টেলে আগমনের পর সিটে উঠার পূর্বে অবশ্যই অধ্যক্ষ অথবা হোস্টেল সুপারকে অবহিত করতে হবে এবং উভয় ক্ষেত্রে অফিসে নাম রেজিস্ট্রেশন করতে হবে।
  16. মোবাইল, MP-3, 4, 5 বা এ জাতীয় কোনো জিনিস হোস্টেলে নিয়ে আসা যাবে না
  17. সবাইকে নিয়মিত কুরআন ক্লাসে উপস্থিত হতে হবে
  18. প্রতিষ্ঠানের কোনো জিনিস নষ্ট করা যাবে না। ইচ্ছাকৃতভাবে কোনো জিনিস নষ্ট করলে তার ক্ষতিপূরণ দিতে হবে।
  19. অশালীন ও রুচিহীন পোশাক পরিচ্ছেদ ব্যবহার করা যাবে না এবং তা হোস্টেলে আনা যাবে না
  20. প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা, স্টাফ, অভিভাবক/অভিভাবিকাসহ সকলের সাথে মার্জিত আচরণ করতে হবে
  21. পি, টি ও এ্যাসেম্বলিতে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে
  22. কোনো ইলেকট্রনিক্স ডিভাইস হোস্টেলে আনা যাবে না
  23. হোস্টেল থেকে কোনোভাবেই একাকি বের হওয়ার চেষ্টা করবে না অথবা নির্দিষ্টঅভিভাবক ব্যতীত অন্য কারো সাথে যাওয়া যাবে না
  24. গেইটে ফিঙ্গার ছাপ দিতে হবে

শৃঙ্খলা সম্পর্কিত নির্দেশনা [অনাবাসিক]

  1. ক্লাস শুরুর ১৫ মিনিট পূর্বেই ক্লাসে উপস্থিত হতে হবে
  2. বিনা ছুটিতে অনুপস্থিত থাকা যাবে না
  3. বিশেষ কারণে পূর্বানুমতি ব্যতীত অনুপস্থিত থাকলে ফোনের মাধ্যমে ছুটি নেয়া এবং উপস্থিতির দিন অভিভাবকের স্বাক্ষরসহ দরখাস্ত নিয়ে আসতে হবে।
  4. ক্লাস/কোচিং চলাকালে কোনো ছাত্রী অনুমতি ছাড়া আবাসিক কক্ষে অবস্থান করতে পারবে না।
  5. বিনা অনুমতিতে অফিসকক্ষে প্রবেশ করতে পারবে না
  6. কোনো ছাত্রী ছাদে যেতে পারবে না
  7. প্রতিদিনের পড়া প্রতিদিন তৈরি করে শ্রেণির তত্ত্বাবধানে নিয়োজিত শিক্ষকের নিকট দিতে হবে।
  8. যেকোনো সমস্যা শ্রেণিশিক্ষককে জানাতে হবে
  9. দৈনন্দিন রুটিন অবশ্যই মেনে চলতে হবে
  10. প্রতিদিন আগমন ও প্রস্থানের সময় গেটে ফিঙ্গার প্রিন্ট করতে হবে
  11. মোবাইল, MP-3, 4, 5 বা এ জাতীয় কোনো ইলেকট্রনিক ডিভাইস সংগে আনা ও ব্যবহার করা যাবে না
  12. সবাইকে নিয়মিত কুরআন ক্লাসে উপস্থিত হতে হবে
  13. গার্ডিয়ান ছাড়া বা গার্ডিয়ানের লিখিত অনুমতি ছাড়া প্রতিষ্ঠান থেকে একা হওয়া যাবে না
  14. প্রতিষ্ঠান ছুটির পূর্বে লিখিত অনুমতি ছাড়া প্রতিষ্ঠান থেকে কোনোভাবেই বের হওয়া যাবে না।
  15. কোনো অনাবাসিক ছাত্রী আবাসিক রুমে প্রবেশ করতে পারবে না
  16. আবাসিক কোনো ছাত্রীকে নিজের সাথে/বাসায় নিয়ে যাওয়া যাবে না
  17. প্রতিষ্ঠানের শৃঙ্খলাবিরোধি কোনো কাজে আবাসিক ছাত্রী বা অন্য কোনো ছাত্রীকে সহযোগিতা করা যাবে না।
  18. বাসায় পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে হবে
  19. বাসা থেকে প্রতিষ্ঠানে আসা যাওয়ার ক্ষেত্রে পথিমধ্যে কোনো অনৈতিক কাজে জড়িত হওয়া যাবে না
  20. পর্দাপালনসহ ইসলামের সকল বিধান বাধ্যতামুলকভাবে মেনে চলতে হবে।

বহিষ্কার/বাধ্যতামূলক ছাড়পত্র সংক্রান্ত নীতিমালা

  • কোনো ছাত্রী মাদরাসার স্বার্থবিরোধি কোনো কাজে জড়িত থাকলে তাকে বহিষ্কার করা হবে
  • কোনো ছাত্রী মাদরাসার আইন-শৃঙ্খলা পরিপন্থি কোনো কাজ করলে তাকে বহিষ্কার করা হবে।
  • কোনো ছাত্রী প্রযোজ্য বিধি-বিধান ভঙ্গ করলে তাকে বহিষ্কার করা হবে
  • কোনো ছাত্রী মাদরাসায় দ্বীনি পরিবেশ বজায় রাখতে অপারগ হলে তাকে বহিষ্কার করা হবে
  • কোনো ছাত্রী পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে তাকে বহিষ্কার করা হবে
  • কোনো ছাত্রী পরীক্ষায় বারবার রেজাল্ট খারাপ করলে তাকে ছাড়পত্র দিয়ে দেয়া হবে
  • কোনো ছাত্রী বিনা কারণে অথবা বিনা অনুমতিতে ১ মাস মাদরাসার হোস্টেলে অনুপস্থিত থাকলে তার ভর্তি বাতিল হয়ে যাবে
  • কোনো ছাত্রীর নৈতিক চরিত্রের [অশ্লীল কথাবার্তা বা আচার-আচরণ] অবনতির জন্য তাকে বহিষ্কার করা হবে
  • কোনো ছাত্রী প্রতিষ্ঠান কর্তৃপক্ষ/শিক্ষক/সিনিয়র ছাত্রী অথবা অন্য কারো সাথে অসদাচরণ করলে তাকে বহিষ্কার করা হবে
  • ভর্তি পরবর্তী সময়ে কোনো ছাত্রীর ছোঁয়াচে অথবা বিকৃত রোগ [যা অন্যদের জন্য ক্ষতিকর] ধরা পড়লে তার ভর্তি সাময়িক/স্থায়িভাবে বাতিল করা হবে
  • কোনো ছাত্রী নিয়মিত বাড়ির কাজ না করলে, পড়া না পারলে, অপরিচ্ছন্ন থাকলে, ক্লাসে বই খাতা না নিয়ে আসলে ইত্যাদি কারণে তাকে ছাড়পত্র দিয়ে দেয়া হবে

ছাত্রীর ব্যক্তিগত তথ্যাবলি

একজন ছাত্রীর শারীরিক ও মানসিক অবস্থার যথাযথ বিকাশে এবং তাকে সুষ্ঠুভাবে সঠিক পথে এগিয়ে নেয়ার লক্ষ্যে তার আচার-আচরণ, অভ্যাস, ভালোলাগা, মন্দলাগা, মুদ্রাদোষ ইত্যাদি তথ্যগুলো মাদরাসা কর্তৃপক্ষের জানা বিশেষ প্রয়োজন। কিছু কিছু তথ্য একান্ত পারিবারিক যা গোপনীয় হলেও কন্যা/পোষ্যের কল্যাণের স্বার্থে মাদরাসা কর্তৃপক্ষকে জানাবেন ।

আবাসিক শিক্ষার্থীর সাথে সাক্ষাত বা ফোন করার নিয়ম

  • প্রতি জুমাবার সকাল দশটা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত শিক্ষার্থীর সাথে দেখা করা যাবে
  • সাক্ষাৎ প্রার্থীকে নির্ধারিত খাতায় নিজ নাম, শিক্ষার্থীর নাম, শ্রেণি, কোড নং ও শিক্ষার্থীর সাথে সম্পর্কের ধরন উল্লেখ করতে হবে।
  • রাতের বেলা (মাগরিবের পর) কোনোμমে সাক্ষাৎ করা যাবে না
  • প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত ছাত্রীদের সাথে সাক্ষাৎ ও ফোনে কথা বলা যাবে
  • ভর্তি ফরমে উল্লিখিত ব্যক্তি ছাড়া অন্য কেউ সাক্ষাৎ, বাসায় নেওয়া বা ফোন করতে পারবে না।
  • মহিলা অভিভাবক অবশ্যই হিজাব ও শালীনতার সাথে সাক্ষাৎ করতে আসবেন
  • কোনো অভিভাবক প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ব্যতীত ছাত্রীদের আবাসিক রুমে প্রবেশ করতে পারবেন না।
  • অনির্ধারিত ছুটিতে ছাত্রীকে বাসায় নিতে হলে আগেই ফোনে জানাতে হবে, অন্যথায় ছুটি পাবে না।

অভিভাবকদের করণীয়

  •  শিক্ষার্থীর নিকট কোনো টাকা বা স্বর্ণালংকার দেয়া যাবে না
  •  শিক্ষার্থীর চরিত্র গঠনের পরিপন্থী সঙ্গী হতে বিরত রাখবেন
  • শিক্ষার্থীর ছুটির দরকার হলে অগ্রিম দরখাস্তের মাধ্যমে ছুটি নিবেন
  • পরীক্ষা শেষে শিক্ষার্থীর মূল্যায়নপত্র দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন
  • প্রতিষ্ঠানের কোনো অনুষ্ঠানে আমন্ত্রিত হলে অবশ্যই সেখানে উপস্থিত হবেন
  • ডায়েরি, C.W ও H.W খাতা চেক করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন
  • C.T এবং M.T প্রস্তুতির প্রতি নজর রাখবেন এবং রেজাল্ট জানার চেষ্টা করবেন
  • সিলেবাস দেখে “আখলাকে হাসানা” বিষয়গুলো পালনের প্রতি উৎসাহিত করবেন
  • কোনো ব্যাপারে অভিযোগ থাকলে তা কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে জানাবেন
  • শিক্ষার্থীকে নির্ধারিত পোশাক পরিধান করে নিয়মিত মাদরাসায় পাঠানোর ব্যবস্থা করবেন
  • শিক্ষার্থীদেরকে মোবাইল, বিনোদন সামগ্রী, ইলেক্ট্রনিক্স যন্ত্র বা ধারালো অস্ত্র ইত্যাদি সাথে রাখা থেকে বিরত রাখবেন।
  • ক্লাস, কোচিং ও ঘুমের সময় কোনো ছাত্রীর সাথে দেখা করা থেকে বিরত থাকবেন
  • অভিভাবকগণ অফিস রুমেই ছাত্রীদের সাথে দেখা-সাক্ষাৎ করবেন
  • বাসায় সার্বক্ষণিকভাবে ইসলামিক পরিবেশ বজায় রাখার চেষ্টা করবেন।


বিবিধ

  • আমাদের সার্বিক ব্যবস্থাপনার পরও যদি কোনো শিক্ষার্থী মাদরাসা থেকে যথাযথ অনুমতি না নিয়ে প্রতিষ্ঠান ত্যাগ করে তবে এর দায় দায়িত্ব প্রতিষ্ঠানের ওপর বার্তাবে না।

  • হায়াত মউতের মালিক আল্লাহ। তাই কোনো শিক্ষার্থীর মৃত্যুর দায় প্রতিষ্ঠান বহন করবে না।


আমাদের অর্জনসমূহ

বোর্ড পরীক্ষা

  1. আলিম পরীক্ষায় ৮০% A+ সহ সকল ছাত্রী A গ্রেডে উত্তীর্ণ
  2. আলিম পরীক্ষায় প্রায় ৪০ জন ছাত্রীর সরকারি বৃত্তি লাভ
  3. ২০০৭ এবং ২০১০ সালের দাখিল পরীক্ষায় ১০০% A+ প্রাপ্তির গৌরব অর্জন
  4. দাখিল পরীক্ষায় ৯০% A+ সহ শতভাগ সফলতা অর্জন
  5. দাখিল পরীক্ষায় প্রায় ৫০ ছাত্রীর সরকারি বৃত্তি লাভ
  6. জেডিসি পরীক্ষায় প্রায় ২০ ছাত্রীর সরকারি বৃত্তি লাভসহ শতভাগ সফলতা অর্জন
  7. জেডিসি পরীক্ষায় ৯২% A+ সহ শতভাগ সফলতা অর্জন

ইবতেদায়ি শিক্ষা সমাপনী

  1. ২০১০ সালে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪ জন
  2. ছাত্রীর মেধাতালিকায় স্থানসহ ১০০% ১ম বিভাগে উত্তীর্ণ
  3. ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায়  A+ সহ শতভাগ সাফল্য
  4. ২০১৩ সালে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় সমগ্র বাংলাদেশে ১৬তম স্থান লাভ
  5. ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রায় ৮০টি সরকারি বৃত্তি লাভ

জাতীয় প্রতিযোগিতা

  1. জাতীয় ক্বিরাত প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন
  2. জাতীয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন
  3. জাতীয় বক্তৃতা প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর
  4. জাতীয় ইসলামী সঙ্গীত ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর
  5. জাতীয় রচনা প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর
  6. জাতীয় হস্তাক্ষর প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর
  7. ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিভিনড়ব প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর

অন্যান্য

  1. ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থানসহ প্রায় ২০টি বৃত্তি লাভ
  2. বিভিনড়ব সংস্থা কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় প্রায় ৫০টি বৃত্তি লাভ
  3. বিভিনড়ব টিভি চ্যানেলে ইসলামী সঙ্গীত পরিবেশন
  4. বহিঃ বিশের বিভিনড়ব বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিনড়ব সরকারি
  5. বেসরকারি মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রীদের অধ্যয়নের সুযোগ লাভ।

পরিচালনায়

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

ঢাকা, বাংলাদেশ

www.tanzimulummah.org