Tanzimul Ummah Foundation

How To Join

Admission Process

A clear step-by-step process for parents who want to enroll their children in Tanzimul Ummah Foundation.

How To Join

Admission Process

04

প্রি-হিফয শাখাসমূহের জন্য ভর্তি সংক্রান্ত তথ্যাবলী

আল-কুরআন বিশ্ব মানবতার মুক্তিসনদ, আল্লাহ তা‘আলার এক বিশেষ নিয়ামাত, Source Of Knowledge, সর্বশ্রেষ্ঠ মু’জিজা, যাতে রয়েছে মানবজীবনের সকল দিক ও বিভাগ সম্পর্কে সুস্পষ্ট দিক-নির্দেশনা। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় হিফযুল কুরআন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর গুরুত্ব অনুধাবন করে দেশে অসংখ্য হিফয মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। এসব হিফয মাদরাসাগুলোতে শিশুদের উপযোগী পরিবেশ এবং মানসম্মত পাঠদানের অভাব রয়েছে। আর হিফযের পাশাপাশি আরবি, বাংলা, ইংরেজি ও গণিতসহ অন্যান্য বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা নেই বললেই চলে। ফলে যেসব অভিভাবক তাদের সন্তানকে হাফেযে কুরআন বানানোর নিয়ত করেছেন, তারা তাদের সন্তানদের হিফয মাদরাসায় ভর্তি না করে অন্য প্রতিষ্ঠান বা স্কুলে ভর্তি করাতে বাধ্য হচ্ছেন। প্রকৃতপক্ষে হাফেয হওয়ার জন্য শিশুকালই উপযুক্ত সময়। আর শিশুদের শিক্ষার জন্য প্রয়োজন একটি শিশু উপযোগী ও সুন্দর পরিবেশ। প্রতিটি শিশুই অফুরন্ত সম্ভাবনা নিয়ে পৃথিবীতে পদার্পণ করে। আর শিশুর এ সম্ভাবনা উপযুক্ত পরিবেশ, যথাযথ পরিচর্যা এবং উত্তম শিক্ষার মাধ্যমে ক্রমে ক্রামে বিকাশ লাভ করে। শিশুর শিক্ষা জীবন আল্লাহর কালাম দিয়ে শুরু করার মাধ্যমে হিফযের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করার লক্ষে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন রাজধানীর উত্তরায় প্রতিষ্ঠা করেছে ‘তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসা’। সকলের আন্তরিক সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠান এগিয়ে যাবে, ইনশাআল্লাহ। আল্লাহ তা‘আলা আমাদেরকে কবুল করুন। আমীন

আমাদের বৈশিষ্ট্য
  • আল্লাহ তা‘আলার কালাম দিয়ে শিশুর শিক্ষা শুরু করা
  • কুরআনের বাছাইকৃত সূরাগুলো হিফযের ব্যবস্থা
  • প্রয়োজনীয় দু‘আ ও আদব শিক্ষা দেয়া
  • আনন্দের মাধ্যমে শিক্ষাদান
  • সালাত, সাওমসহ মৌলিক বিষয়ে প্রশিক্ষণ
  • সুন্দর হস্তলিপি নিশ্চিতকরণ
  • ইংরেজি ও আরবি কথোপকথনের যোগ্যতা অর্জন
  • শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধনামাদের বৈশিষ্ট্য
আমাদের বিশেষত্ব
  • ছোট শিশুদের জন্য এক স্বতন্ত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান
  • তুলনামূলক সহজতর দৈনন্দিন রুটিন
  • শিশুকে তার নিজ বাসায় রেখে হিফযের ব্যবস্থা
  • তাজবীদ ভিত্তিক বিশুদ্ধ ও মার্জিত উচ্চারণ
  • নিয়মিত হুসনে সওত প্রতিযোগিতা
  • CD/VCD এর মাধ্যমে আন্তর্জাতিক হাফেয ও ক্বারীদের তিলাওয়াত ও মাশকের সু-ব্যবস্থা
  • নূরানী পদ্ধতিতে শিক্ষা প্রদান ও মক্তব শিক্ষা সমাপন
  • হিফয এর পাশাপাশি জেনারেল বিষয়ে পাঠদান
  • ইসলামি গান ও ক্যালিগ্রাফি প্রশিক্ষণ
  • নিয়মিত CT/MT নেয়ার মাধ্যমে জেনারেল শিক্ষার মান উনড়বয়ন
  • TV প্রোগ্রাম ও বিভিনড়ব শিশু প্রতিযোগিতায় অংশগ্রহণ
  • একাডেমিক ভবনে খেলাধুলার ব্যবস্থা
  • গ্রুপ ভ্রমণ ও নৈতিক মানোনড়বয়নে বিশেষ কার্যμম
  • CC TV র মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষ
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাস রুম
  • শিশু বান্ধব শিক্ষক/শিক্ষিকা

বিনোদন ও শিক্ষামূলক কার্যক্রম

  • সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান [কুরআন তিলাওয়াত, ইসলামী সঙ্গীত ও বক্তৃতা, কৌতুক, ছড়া, নাটিকা, অভিনয়]
  • ক্বিরাত মাহফিল
  • বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
  • বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
  • সিরাত মাহফিল
  • শিক্ষামূলক সিডি ও ভিসিডি প্রদর্শন
  • সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতা
  • সাধারণ জ্ঞান প্রতিযোগিতা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা
  • ক্যালিগ্রাফি প্রদর্শন
  • মিনিট্যুর ও গ্রুপ ভ্রমণ

নৈতিক মানোন্নয়ন কার্যক্রম

  • Motivational Program
  • নসীহতমূলক প্রোগ্রাম
  • বিষয়ভিত্তিক অলোচনা
  • হাদীস পাঠ
  • সংশোধনমূলক আলোচনা সভা
  • বিভিনড়ব যিকির ও দু‘আ মুখস্থকরণ
  • মনীষীদের জীবনী আলোচনা
  • বিষয়ভিত্তিক প্রশিক্ষণ [ সালাত, অযু ও পবিত্রতা]

যে শ্রেণিতে ভর্তি করা হয়

জেনারেল                         হিফয

 প্রি-প্লে                                    প্রি-কায়দা বিভাগ

 প্লে                                         কায়দা বিভাগ

 নার্সারি                                   আমপাড়া বিভাগ

 ওয়ান                                    নাযেরা ও হিফয বিভাগ

ভর্তি প্রক্রিয়া

  • ৫০০/= টাকার বিনিময়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে
  • ভর্তি ফরমের সাথে ৪ কপি পাসপোর্ট সাইজ ও ৪ কপি স্ট্যাম্প সাইজের ছবি জমা দিতে হবে
  • জন্ম নিবন্ধন ও হেলথ সনদের ফটোকপি জমা দিতে হবে
  • অভিভাবকের ২ কপি করে ছবি এবং ঘওউ কার্ড এর ফটোকপি জমা দিতে হবে
  • অভিভাবক তথ্য ফরম পূরণ করতে হবে
  • প্রতিষ্ঠানের নির্ধারিত ফরম পূরণ, ভর্তি পরীক্ষা ও প্রয়োজনীয় ফি জমা দেয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পনড়ব হবে

প্রতিষ্ঠানের ইউনিফর্ম

  • ছাত্র : ব্রাউন রঙের পাঞ্জাবি ও সাদা প্যান্ট, সাদা টুপি, সাদা গেঞ্জি, সাদা কেড্স এবং সাদা মোজা [২ সেট করে]।
  • ছাত্রী : ব্রাউন রঙের ফ্রগ ও স্কার্ফ, সাদা সেলোয়ার, সাদা কেড্স এবং সাদা মোজা [২ সেট করে]।
  • প্রতিষ্ঠানের ইউনিফর্ম নির্ধারিত ফি জমা দেয়ার মাধ্যমে সংগ্রহ করতে হয় যা প্রতিষ্ঠান সরবরাহ করে থাকে।

বয়স সম্পর্কিত তথ্য

প্রি-প্লে                                    ৩.৫ - ৪ বছর

প্লে                                         ৪ - ৫ বছর

নার্সারি                                   ৫  -৬ বছর

ওয়ান                                     ৬ - ৭

ভর্তিকালিন ফি

বিবরণ                             প্রি-প্লে                 প্লে, নার্সারি ও ওয়ান

ভর্তি ফি                         ৮০০০/=                 ৯০০০/=

সেশন ফি                      ৮০০০/=                  ৯০০০/=

সর্বমোট                        ১৬০০০/=                ১৮০০০/=

মাসিক  ফি

বিবরণ                          প্রি-প্লে                প্লে, নার্সারি ও ওয়ান 

মাসিক ফি                     ২৫০০/=                  ৩৫০০০

টিফিন ফি                     ৩০০০/=                  ৫০০/=

হাউজ মেনন্টেন্যান্স চার্জ  ৫০০/=                    ৫০০/=

সর্বমোট                             ৩৩০০/=                  ৪৫০০/=

  • ভর্তি ফরম ৫০০/- [পাঁচশত টাকা মাত্র]
  • বই, খাতা, ডায়েরি, পেন্সিল ও রাবার ২,০০০/- [দুই হাজার টাকা মাত্র]
  • মাদরাসা ইউনিফর্ম প্রতিসেট প্রয়োজনমত
  • পরীক্ষার ফি (এক বছরের জন্য) ২,০০০/- [দুই হাজার টাকা মাত্র]
  • আইডি কার্ড ও গ্রুপ ভ্রমণ ১,০০০/- [এক হাজার টাকা মাত্র]
  • তানযীমুল উম্মাহ ও সাওতুল আতফাল পত্রিকা ৫০০/- [পাঁচশত টাকা মাত্র]

বি. দ্র. :

  • ড্রয়িং খাতা, রং পেন্সিল ও বাসায় লেখার জন্য আলাদা পেন্সিল-রাবার ও অতিরিক্ত বই খাতা প্রয়োজন হলে তা কিনতে হয়।
  • ভর্তি ফি অফেরৎযোগ্য
  • যথাসময় পাওনা পরিশোধ না করলে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে

অভিভাবকদের জ্ঞাতব্য বিষয়

  • অভিভাবকগণ প্রতিষ্ঠানের নিয়ম-কানুন সম্পর্কে অবহিত হবেন
  • হিফয শিক্ষা সম্পর্কে জ্ঞান রাখবেন
  • কোন সমস্যা দেখলে সরাসরি প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করবেন
  • শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের সকল নিয়ম-কানুন মেনে চলতে সহযোগিতা করবেন
  • মাদরাসার কোন নিয়ম-কানুন ভঙ্গ করলে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত মেনে নেবেন
  • মহিলা অভিভাবকগণ হিজাব/পর্দা সহকারে মাদরাসায় আগমন করবেন
  • বাসায় শিক্ষার্থীর জন্য ইসলামী পরিবেশের ব্যবস্থা করবেন
  • সন্তানের পড়ার অগ্রগতি নিয়ে শিক্ষক ও মাদরাসাপ্রধানের সাথে পরামর্শ করবেন
  • সন্তানকে নির্ধারিত সময়ে মাদরাসায় পৌঁছাবেন এবং মাদরাসা থেকে নিয়ে যাবেন
  • বিভিনড়ব প্রোগ্রামে উপস্থিত থাকবেন
  • নির্ধারিত নিয়মে যাবতীয় পাওনা পরিশোধ করবেন
  • প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখবেন
  • প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষকদের সাথে সম্মানজনক আচরণ করবেন
  • মাদরাসার কল্যাণে ভূমিকা পালন করবেন
  • অভিভাবক নিজেও কুরআন শিক্ষার সাথে সম্পৃক্ত হবেন
  • প্রতিষ্ঠানের নিয়ম বহির্ভূত কোন পোশাক বা যন্ত্রপাতি কিংবা খাবার সঙ্গে না আনার বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন
  • ছুটির সাথে সাথে সন্তানকে বাসায় নেওয়ার ব্যবস্থা করবেন
  • নিয়মিত নোটিশ বোর্ডের বিভিনড়ব নোটিশ/নির্দেশনা দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন

শৃঙ্খলা সংক্রান্ত তথ্য

  • প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে চলতে হবে
  • প্রতিদিনের নির্ধারিত রুটিন অনুসরণ করতে হবে
  • শিক্ষার্থীকে যথাসময়ে প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে
  • কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা যাবে না
  • প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত পরিচয়পত্র সাথে রাখতে হবে
  • কমপক্ষে ৯০ শতাংশ ক্লাস ও কোচিং-এ উপস্থিত থাকতে হবে
  • কোনো শিক্ষার্থীর আচরণ প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও স্বার্থের পরিপন্থী বিবেচিত হলে কর্তৃপক্ষ শিক্ষার্থীকে বহিষ্কার করতে পারবে।
  • কোনো শিক্ষার্থী প্রতিষ্ঠান পরিবর্তন করতে চাইলে লিখিত আবেদন করতে হবে

শিক্ষক ও প্রশিক্ষণ

  • লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হয়
  • শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয়
  • শিক্ষকদের মানোনড়বয়নে বুনিয়াদী ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়
  • প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞগণ এ প্রশিক্ষণ দিয়ে থাকেন
  • নির্দিষ্ট নীতিমালার আলোকে শিক্ষকগণ পরিচালিত হন

প্রি-হিফযের অর্জনসমূহ

  • ২০১২ সালে আন্তঃনাযেরা প্রতিযোগিতায় ২য় ও ৪র্থ স্থান অর্জন
  • ২০১৩ সালে আন্তঃনাযেরা প্রতিযোগিতায় ৩য় ও ৯ম স্থান অর্জন
  • ২০১৪ সালে আন্তঃনাযেরা প্রতিযোগিতায় ৪র্থ স্থান অর্জন
  • ২০১৫ সালে আন্তঃনাযেরা প্রতিযোগিতায় ১ম, ২য়, ৮ম, ও ১১তম স্থান অর্জন
  • ২০১৬ সালে আন্তঃনাযেরা প্রতিযোগিতায় ২য়, ৩য়, ও ৪র্থ স্থান অর্জন
  • ২০১৫ সালে আন্তঃকায়দা ও আমপারায় যথাক্রমে ৪র্থ, ১ম ও ৩য় স্থান অর্জন
  • এ পর্যন্ত ১৪০ জন শিক্ষার্থীকে হিফয সবক প্রদান
  • এ পর্যন্ত ৪৮৫ জন শিক্ষার্থীকে নাযেরা সবক প্রদান
  • এ পর্যন্ত ৫৮৫ জন শিক্ষার্থীকে আমপারা সবক প্রদান
  • GTV, RTV, Chanel 9, Chanel-l তে তিলাওয়াত ও হামদ্-নাত প্রতিযোগিতায় অংশ গ্রহণ
  • প্রতিবছর বিভিন্ন TV Chanel প্রোগ্রামে অংশগ্রহণ।
  • ইসলামী গানের CD প্রকাশ

বিবিধ

  • আমাদের সার্বিক ব্যবস্থাপনার পরও যদি শিক্ষার্থী মাদরাসা থেকে যথাযথ অনুমতি না নিয়ে প্রতিষ্ঠান ত্যাগ করে তবে এর কোন দায়-দায়িত্ব প্রতিষ্ঠানের ওপর থাকবে না।
  • হায়াত-মউতের মালিক আল্লাহ। তাই কোন শিক্ষার্থীর মৃত্যুর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান বহন করবে না।

পরিচালনায়

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

ঢাকা, বাংলাদেশ

www.tanzimulummah.org